The time tribune
The time tribune
আপডেট : রবিবার ১০ই মে ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি: সংগৃহীত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের বাঘচালা গ্রামে গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
কালিয়াকৈর থানার ওসি শহীদুল ইসলাম জানান, নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের অভিযোগ, এলাকায় সাম্প্রতিক সময়ে গরু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় রোববার রাতে একটি ট্রাক নিয়ে চুরির চেষ্টা করলে এলাকাবাসী তাদের ধাওয়া করে।
এ সময় কয়েকজন পালিয়ে গেলেও তিনজন ধরা পড়েন। পরে উত্তেজিত জনতা তাদের গণধোলাই দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় বলে জানা গেছে। এ ছাড়া চোর সন্দেহে থাকা একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।